চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহিত।
চট্টগ্রাম নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে কান্তা শর্মা নামে এক কলেজশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাছিরাবাদ সরকারি মহিলা কলেজের শিক্ষিকা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।