শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার (২ নভেম্বর) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানিয়েছেন, প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনা এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে নদী এবং চ্যানেলে কোনো ফেরি নোঙ্গরে নেই।