কালিয়াকৈরে জাতীয় সমবায় দিবস পালিত

কালিয়াকৈরে জাতীয় সমবায় দিবস পালিত

ছবি:সংগৃহীত

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে  উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা সাবিনা খানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

এসময় আরো বক্তব্য রাখেন- বিভিন্ন সমিতির পক্ষ থেকে হারিবুর রহমান, শ্রী মাদব চন্দ্র সরকারসহ আরো অনেকে। সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন সমিতির সদস্য, সাংবাদিক বৃন্দ।