বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিকি ছবি
বগুড়ার শাহজাহানপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ চাইমনক্য চাকমা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার সকালে উপজেলার সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চাইমনক্য চাকমা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কাঞ্চুপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে টিকিট বিহীন যাত্রী চাইমনক্য চাকমার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে অ্যাম্ফিটামিন জাতীয় মাদক ইয়াবার ৩ হাজার ২০০টি ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা করা হয়েছে।
মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে