মেসির অধরা একমাত্র ট্রফি জিতলেন তার বিশ্বকাপজয়ী সতীর্থ
ছবি: সংগৃহীত
আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির ক্যারিয়ার জুরে কি নেই! ক্লাব ফুটবলে এমন কিছুর অর্জন নেই যেটা মেসির নেই। বার্সেলোনার হয়ে স্পেনে হয়েছেন সর্বজয়ী। এরপরে ফ্রান্সেও পিএসজিকে জিতিয়েছেন লীগ ওয়ান শিরোপা। ইউরোপ ছেড়ে লা পুলগা যোগ দিয়েছ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এখানে এসেও শিরোপা জিতিয়েছেন মেসি। যা ক্লাবটির ইতিহাসের প্রথম কোনো শিরোপা। গোল্ডেন বুট, বেস্ট প্লেমেকার অ্যাওয়ার্ড তো আছেই, জিতেছেন রেকর্ড গড়া সর্বোচ্চ অষ্টম ব্যালন ডি’অর।
এছাড়া জাতীয় দলের হয়ে আর্জেন্টাইন খুদে জাদুকর সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২০২১ সালে ঘরে আনে কোপা আমেরিকা শিরোপা। এরপর ২০২২ সালে বিশ্বকাপপের অধরা সোনালী ট্রফি বাস্তবায়ন করে ফেলেন লা পুলগা। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা আর মেসি জিতে নেয় প্রথম বিশ্বকাপ। পেশাদার ফুটবলে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। কিন্তু একটা শিরোপার স্বাদ এখনও পাননি তিনি। সেই আক্ষেপ নিয়েই হয়ত ক্যারিয়ার শেষ করা লাগতে পারে ইন্টার মিয়ামির আর্জেন্টাইন সুপারস্টারের।
একটু বিস্ময় হলেও এটাই সত্যি। বর্ণিল ক্যারিয়ারে একবারের জন্য হলেও গোল্ডেন ফুট জিততে পারেননি মেসি। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের ভোটাভুটিতে প্রতি বছর দেওয়া হয় গোল্ডেন ফুট। প্রাথমিকভাবে ১০ জনকে মনোনয়ন দেওয়া হয়। মেসি অবশ্য মনোনয়ন পেয়েছিলেন এর আগে। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। ২০০৩ সালে এই পুরস্কার প্রচলনের পর ২১ জন গোল্ডেন ফুট জিতেছেন। কিন্তু দ্বিতীয়বার এটি জয়ের সুযোগ পাননি কোনো ফুটবলার।
এদিকে এই সময়ের মধ্যে আর্জেন্টিনার কোনও ফুটবলারই জিতেননি এই অ্যাওয়ার্ড। ধারণা করা হচ্ছিল এবার হয়ত সেই অধরা ট্রফিটি মেসির শোকেসে উঠতে যাচ্ছে। কিন্তু এবারও মেসির শোকেসে ট্রফিটি শোভা পাচ্ছে না। কেননা ইতোমধ্যে মেসিকে টপকে প্রথম এই পুরষ্কার জিতেন টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতায় দারুণ অবদান লাউতারো মার্টিনেজ।
এই পুরস্কারের জন্য মেসি ও লাউতারো মার্টিনেজ ছাড়াও বাকি মনোনীতরা হলেন- মারকো ভেরত্তি, নেইমার জুনিয়র, ভার্জিল ভ্যান ডাইক, থমাস মুলার, হ্যারি কেইন, কেভিন ডি ব্রুইনা, করিম বেনজেমা ও অতোঁয়ান গ্রিজম্যান।
গত বছরটা ইন্টার মিলানের জার্সিতে অসাধারণ কাটিয়েছেন মার্টিনেজ। লিগে ২৭ গোল ও ৭টি অ্যাসিস্ট করে সিরি আ' জেতায় বড় অবদান রেখেছেন। এছাড়াও জিতেছেন ইতালিয়ান সুপার কাপ। সর্বোচ্চ গোলদাতা হয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা। তবে চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে কিছুতেই গোল পাচ্ছিলেন না তিনি। অবশেষে এম্পাওলির বিপক্ষে গোলখরা কাটান। এরপর গত সপ্তাহে রোমার বিপক্ষে গোল করে বিদেশি খেলোয়াড় হিসেবে ইন্টার মিলানের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন। নেরাজ্জুরিদের হয়ে এখন পর্যন্ত ১৩৫টি গোল করেছেন মার্টিনেজ, তাতে পেছনে ফেলেছেন ফরাসি তারকা স্তেফানো নেইরেসকে।