জামাতে নামাজের সময় কাতার সোজা করার বিধান

জামাতে নামাজের সময় কাতার সোজা করার বিধান

ছবিঃ সংগৃহিত।

প্রশ্ন : জামাতে নামাজের সময় কাতার সোজা করার হুকুম কি? কাতার সোজা করার জন্য কে বলবেন, ইমাম সাহেব না মোয়াজ্জিন সাহেব?

উত্তর : জামাতে নামাজের সময় কাতার সোজা করা ওয়াজিব। বর্তমানে প্রায় সব মসজিদেই কাতারে দাগ দেওয়া থাকে, এই দাগে গোড়ালি রেখে দাঁড়ালে এমনিতেই কাতার সোজা হয়ে যায়। তবে, ইমাম সাহেবের জন্য কাতার সোজা করা, খেয়াল করা, প্রয়োজনে বলা কর্তব্য। প্রয়োজন না থাকলে নিয়মিত না বললেও চলে। কোথাও ইমাম সাহেবের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব বলে দিলেও নিয়মটির ওপর আমল হয়ে যায়।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।