মা হারালেন জিৎ গাঙ্গুলি

মা হারালেন জিৎ গাঙ্গুলি

ফাইল ছবি

মা হারালেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও গায়ক জিৎ গাঙ্গুলি। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে তার মা মীনা গাঙ্গুলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মায়ের মৃত্যুর খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জিৎ। শুক্রবার বিকেলে শোকবার্তা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার মা, শ্রীমতী মীনা গাঙ্গুলি, আজ সকাল ৯টায় পরলোকগমন করেছেন। আজ আমার পৃথিবী শূন্য হয়ে গেল।

এই মুহূর্তে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন।’

জানা গেছে, মীনা গাঙ্গুলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে।

দীর্ঘদিন ধরে কাজের সূত্রে মুম্বাইয়ে বসবাস করেন জিৎ গাঙ্গুলি।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে স্ত্রী চন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে দ্রুত কলকাতায় ফিরছেন এই সংগীত পরিচালক। তবে কী কারণে মীনা গাঙ্গুলির মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।