সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ফাইল ছবি

 

 

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

 

জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়ির টিনের চালে পেট্রোলবোমা ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় বাড়িতে সংসদ সদস্য এম. এ. মালেক ও তার স্ত্রী উপস্থিত ছিলেন। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।

সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।