পথচলায় ইতি টানছে ব্যান্ড ‘বাংলা ফাইভ’

পথচলায় ইতি টানছে ব্যান্ড ‘বাংলা ফাইভ’

ফাইল ছবি

তরুণদের কাছে অন্যতম প্রিয় ব্যান্ড ‘বাংলা ফাইভ’। গত এক দশকে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান দিয়েছে এই ব্যান্ড। করেছে প্রচুর শো। কিন্তু গত এক-দেড় বছরে সেভাবে আর পাওয়া যাচ্ছে না ব্যান্ডটিকে। এর মধ্যেই খবর এলো, থেমে যাচ্ছে ‘বাংলা ফাইভ’-এর পথচলা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া এক বার্তায় ঘোষণাটি দিয়েছেন ব্যান্ডটির অন্যতম প্রতিষ্ঠাতা ও গায়ক সিনা হাসান। তিনি বলেন, “আমরা মনে করি, আমাদের যাত্রায় এবার ইতি টানার সময় হয়েছে। গত দুই বছরের পারফরম্যান্স এবং অডিয়েন্স এনগেজমেন্ট, কোনো কিছু নিয়েই আমরা নিজেরা সন্তুষ্ট নই। সুতরাং, এই মর্মে জানাচ্ছি যে, আমরা বড়জোর আর ছয় মাস অ্যাকটিভ থাকব। এরপর ‘বাংলা ফাইভ’কে আনুষ্ঠানিকভাবে ডিসব্যান্ড করে দেব। এরপর ব্যক্তিগতভাবে আমাদের সদস্যদের মিউজিকের যাত্রা হয়তো ভিন্ন পথে এগোবে। নতুন করে, নতুন কিছু শুরু করব।”

সিনা জানান, আগামী ছয় মাসে বড়জোর ৫-৬টি কনসার্ট করবে ‘বাংলা ফাইভ’। এরপর সদস্যরা নিজেদের মতো আলাদা পথে এগোবেন। তবে সিনা নিজে আরেকটি ব্যান্ড গড়বেন কিনা, সে বিষয়ে কিছু পরিষ্কার করেননি।

‘বাংলা ফাইভ’-এর যাত্রা শুরু হয় ২০১৭ সালে। এর মধ্যে তারা দুটি স্টুডিও অ্যালবাম ‘কনফিউশন’ ও ‘লুকিয়ে থাকার সময়’ প্রকাশ করেছে। এনেছে লাইভ ইপি ‘আনপ্লাগড ফ্রম দ্য হিলস’। ব্যান্ডটির ‘কনফিউশন’ (তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি), ‘সন্ধ্যা নামায় রাখি’, ‘বাবা মায়ের পকেটে’ গানগুলো সাফল্য পেয়েছে।