সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: সংগৃহীত
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
রবিবার বিজিবি সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূর উদ্দিন আহমাদ জানান, দমদমিয়া, বিছানাকান্দি, প্রতাপপুর ও উৎমা সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় গরু, জিরা, টমেটো ও কম্বল জব্দ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।