মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুজন আলী সবুজ (২৩) নামের এক মোটরসাইকেল ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগান থেকে ভস্মীভূত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সুজন আলী সবুজ আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান জানান, সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মোটরসাইকেলসহ আগুনে পোড়া সবুজের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে। সবুজ পুরাতন মোটরসাইকেল বেচাকেনার ব্যবসা করতো।