ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৩১ মামলা, জরিমানা ৭৭ লাখ

ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৩১ মামলা, জরিমানা ৭৭ লাখ

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৭৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়। এ ছাড়া অভিযানে ২৪০টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।  

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।