সেনাবাহিনী পরিচালিত স্কুল-কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা

সেনাবাহিনী পরিচালিত স্কুল-কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৪৫টি ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। আইএসপিআর প্রকাশিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ-সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নীতি-নির্ধারণীসহ সার্বিক বিষয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক শিক্ষা পরিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের অধ্যক্ষসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা অংশ নেন।