মিরাজের প্রয়োজন ২০৯ রান
সংগৃহীত ছবি
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ২০৯ রান করলেই বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন মিরাজ।
১১৭ ওয়ানডেতে ১২৬ উইকেট শিকারের পাশাপাশি এক হাজার ৭৯১ রান আছে মিরাজের।
এর আগে, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান ও একশত উইকেট শিকারের ক্লাবে নাম লিখিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৪৭ ওয়ানডেতে ৭ হাজার ৫৭০ রান এবং ৩১৭ উইকেট শিকার করেছেন সাকিব।