অভ্যুত্থানের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

অভ্যুত্থানের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের ১০০তম দিনে শহীদ পরিবার ও আহতদের খোঁজ-খবর নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৫ নভেম্বর) জুলাই বিপ্লবের ১০০তম দিন উপলক্ষে আমাদের অমর সংগ্রামে যারা শহীদ হয়েছেন ও যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহীদ পরিবারের খোঁজ-খবর নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এ বিশেষ কর্মসূচি আহ্বান করছে।

কর্মসূচির লক্ষ্য হলো-জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সংহতি প্রদর্শন, তাদের সম্মান জানানো।

এ কর্মসূচির অধীনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সশরীরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেবেন। আর্থিক সহায়তা বা চিকিৎসার ব্যাপারে অভিযোগ সংগ্রহ করবেন। রাষ্ট্র সংস্কারে মতামত বা পরামর্শ সংগ্রহ করবেন। জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংগ্রহ এবং শহীদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করবেন।