চকরিয়ায় পলাতক ৪ আসামি গ্রেফতার
প্রতীকী ছবি
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক চার আসামি গ্রেফতার করেছে। শুক্রবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া পৌরসভার শমশের পাড়া, ২নং ওয়ার্ডের বাসিন্দা নূর আহমদের ছেলে মো. শাহ আলম (৩০), চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এর রাজধানী পাড়ার ছাবের আহমদের ছেল নাজেম উদ্দিন (৩২), ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার আমির হোসেনের ছেলে নুরুল কাদের (৩৩), খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ ফুলছড়ির কামাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, চার আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা ছিল। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।