রংপুরে ছিন্ন বিচ্ছিন্ন লাশ উদ্ধার

রংপুরে ছিন্ন বিচ্ছিন্ন লাশ উদ্ধার

প্রতিকী ছবি

রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত এক যুবকের (৪০) ছিন্ন বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুন্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উপর থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার ভোরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উপর অজ্ঞাত এক যুবকের লাশ পরে থাকতে দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হওয়ায় এবং ফিঙ্গার ছাপ অস্পষ্ট হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছে।  

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ বলেন, লোকজনের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে নিহত অজ্ঞাত যুবক পাগল হতে পারে। ভোরের দিকে রংপুর-কুড়িগ্রম মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলে মারা যেতে পারে।

ঘন কুয়াশার কারণে মহাসড়কে পরে থাকা মরদেহের ওপর দিয়ে বেশকয়েকটি লোড গাড়ি চাপা দিয়ে চলে যাওযায় নিহত যুবকের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।