আনোয়ারায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

আনোয়ারায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা দেয়া হয়। 

এ সময় চক্ষু রোগীদের প্রয়োজনীয় ঔষধসহ দুই শতাধিক রোগীকে চশমা প্রদান করা হয়।

চক্ষু ক্যাম্পের ব্যবস্থাপক সাংবাদিক তৌহিদুল আলম বলেন, গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন। চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তাই গ্রামের তিন শতাধিক মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এসব মানুষের চশমা প্রদান, চোখের ছানি অপসারণসহ ফ্রি লেন্স লাগানোর ব্যবস্থা করা হবে।