কক্সবাজারে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন রিফাত ও সোহেল। তারা চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজ নগর ভিলিজার পাড়া রাস্তার মাথা (উলুমেদ্বীনিয়া মাদ্রাসার সামনে) এলাকায় এ ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর আরিফুল আমিন বলেন, কক্সবাজারমুখী ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।