টেকনাফ বীচে সাগরে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

টেকনাফ বীচে সাগরে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ছবি : প্রতীকি

টেকনাফের বীচ পয়েন্ট এলাকার সৈকতে সাগরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত নুর কামাল (১২) টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার  সাাদ্দাম হোসেনের ছেলে। 

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুইজন। মৃত নুর কামালসহ নিখোঁজ দুইজনই স্থানীয় আশরাফিয়া হেফজখানার ছাত্র। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সাইফ উদ্দিন জানান, তিন শিশু টেকনাফ বীচের ওই পয়েন্টে গোসলে নামলে হঠাৎ সাগরের পানিতে তলিয়ে যায়। কিছুক্ষন পর নুর কামালকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও স্থানীয় খোনকার পাড়ার নজির হোসেনের ছেলে নজরুল (১৩) ও একই এলাকার কুরবান আলীর ছেলে বাবু (১৩) গভীর সাগরে তলিয়ে যায়। 

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।