৯৯৯৯ টাকায় ৬ জিবি র‌্যামের ফোন আনল টেকনো

৯৯৯৯ টাকায় ৬ জিবি র‌্যামের ফোন আনল টেকনো

ছবি: সংগৃহীত

মাত্র ৯৯৯৯ টাকায় ৬ জিবি র‌্যামের ফোন আনল টেকনো। সম্প্রতি চীনের টেকনো তাদের শক্তিশালী স্মার্টফোন স্পার্ক গো ওয়ান-এর নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচার সমৃদ্ধ স্পার্ক গো ওয়ান ডিভাইসটি গত সেপ্টেম্বরে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়। লঞ্চের পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফোনটি। গ্রাহকদের মাঝে এই ফোনের জনপ্রিয়তার কথা বিবেচনা করে টেকনো নতুন ৩ জিবি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। ফলে গ্রাহকরা এখন আরও কম বাজেটে এই ফোন কিনতে পারবেন। এই ফোনে থাকা ৩ জিবি ফিজিক্যাল র‌্যামের পাশাপাশি আরও ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম ব্যবহার করা যাবে।

টেকনো স্পার্ক গো ওয়ান ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৪ বছরের দীর্ঘস্থায়ী স্মার্টফোন অভিজ্ঞতা। এই ফোনে থাকছে আইপি৫৪ পানি, ধুলা ও তেল প্রতিরোধী ফিচার। ডিটিএস সাউন্ড সিস্টেমসহ স্টেরিও ডুয়াল স্পিকার নিশ্চিত করবে সাউন্ডে অসাধারণ অভিজ্ঞতা। ব্যবহারকারীরা প্রায় ৩০০ শতাংশ পর্যন্ত লাউড সাউন্ড শুনতে পারবেন। ব্রাউজিং, গেমিং অথবা স্ট্রিমিং – যেকোনো পরিস্থিতিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাহায্যে ব্যাবহারকারী পাবে দুর্দান্ত স্মুথ অভিজ্ঞতা পাশাপাশি ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে সেগমেন্টে এই ডিভাইসটিকে ইউনিক করে তুলেছে।