সাভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : প্রতীকি

সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে যাদুরচর এলাকার আবদুল আজিজের বাড়ির ভাড়াটিয়া আল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আল আমিন রংপুর জেলার গংগাচড়া থানার চওড়াপাড়া গ্রামের মৃত অহেদ আলির ছেলে।

এ বিষয়ে ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামানো হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, আত্মহত্যা করেছে যুবক। তবে তদন্ত শেষে জানা যাবে, এটা কি আত্মহত্যা নাকি হত্যা।