মুস্তাফিজের পর অবিক্রিত রিশাদও
রিশাদ হোসেন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের উত্তাপ এখন তুঙ্গে। সৌদি আরবের জেদ্দায় আজ দ্বিতীয় দিনের নিলামে মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। প্রথমবারের মতো আইপিএল নিলামে যাওয়া টাইগার লেগস্পিনার রিশাদ হোসেনও থেকে যান অবিক্রিত।
দুই দিনব্যাপী ২০২৫ আইপিএল মেগা নিলামের দিকে চোখ ক্রিকেটপ্রেমীদের। নিলামের প্রথম দিনে খেলোয়াড় বিক্রি হয়েছে মোট ৭২ জন। আজ অ্যাক্সিলারেটেড অকশন অর্থাৎ দ্রুততর নিলাম পর্বের জন্য ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ১৪৩ জন ক্রিকেটারের নাম জমা দেয়। এ তালিকা থেকে মুস্তাফিজুর রহমানের নাম নিলামে তোলা হলে কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি।
সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। দ্য ফিজকে দলে পেতে এবারের মেগা নিলামে বিড করেনি কেউ। মুস্তাফিজের পর নাম তোলা হয় লেগ স্পিনার রিশাদ হোসেনের।
৭৫ লাখ ভারতীয় রুপির বেস প্রাইজে থাকা রিশাদকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এখন পর্যন্ত এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে ডাকা হলেও তারা দল পাননি।
আইপিএল ২০২৫ এর জন্য নিলামে নাম থাকা ১২ বাংলাদেশি-
|
নাম |
পজিশন |
সেট |
ভিত্তিমূল্য (ভারতীয় রুপি) |
|
মুস্তাফিজুর রহমান |
পেস বোলার |
৩ |
২ কোটি |
|
রিশাদ হোসেন |
স্পিনার সেট |
৩ |
৭৫ লাখ |
|
লিটন দাস |
উইকেটরক্ষক |
৪ |
৭৫ লাখ |
|
তাওহীদ হৃদয় |
ব্যাটার |
৫ |
৭৫ লাখ |
|
তাসকিন আহমেদ |
পেস বোলার |
৭ |
১ কোটি |
|
সাকিব আল হাসান |
অলরাউন্ডার |
৮ |
১ কোটি |
|
মেহেদী হাসান মিরাজ |
অলরাউন্ডার |
৮ |
১ কোটি |
|
শরিফুল ইসলাম |
পেস বোলার |
৮ |
৭৫ লাখ |
|
তানজিম হাসান সাকিব |
পেস বোলার |
৮ |
৭৫ লাখ |
|
মেহেদী হাসান |
অলরাউন্ডার |
৯ |
৭৫ লাখ |
|
হাসান মাহমুদ |
পেস বোলার |
৯ |
৭৫ লাখ |
|
নাহিদ রানা |
পেস বোলার |
৯ |
৭৫ লাখ |