মেগা নিলামে উঠল না সাকিব আল হাসানের নাম

মেগা নিলামে উঠল না সাকিব আল হাসানের নাম

সাকিব আল হাসান

চলছে আইপিএলের মেগা নিলাম। তিন বছর পর পর হওয়া মেগা নিলাম এবার অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। দুই দিনব্যাপী নিলামের শেষ দিন আজ সোমবার (২৫ নভেম্বর)। গোটা দুনিয়ার ক্রিকেট ভক্তদের চোখ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। কোন তারকা কোন দলে গেল, কত টাকায় কেনা হলো তাকে, ভক্তদের আগ্রহের জায়গা অনেক। এবার সেই আগ্রহে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাকিয়েছিলো টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসাননের নাম। 

এবার আইপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক কোটি রুপি। কিন্তু শেষ দিনে এবারের নিলামে নাম তোলা হয়নি সাকিবের। নিলামের তালিকায় সাকিবের নম্বর ৪৩৯ হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষাও করেছিল তার ভক্তদের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েছে তারা। দলগুলোর আছে কিনা সেটা জানা তো দূরের কথা, বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম্বার আসলে তা পাশ কাটিয়ে চলে যান সঞ্চালক।

২০১১ থেকে ২০২১—১০ বছরের আইপিএল ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৭১ ম্যাচ। ২ ফিফটিতে করেন ৭৯৩ রান। গড় ও স্ট্রাইকরেট ১৯.৮৩ ও ১২৪.৪৯। ৭.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা ও সানরাইজার্স হায়দরাবাদ—এই দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০২৩ আইপিএলে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে কলকাতা নিয়েছিল ঠিকই। তবে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নিজের নাম প্রত্যাহার করে নেন।

এদিকে বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের নাম নিলামে তোলা হলেও কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। দ্য ফিজকে দলে পেতে এবারের মেগা নিলামে বিড করেনি কেউ। মুস্তাফিজের পর নাম তোলা হয় লেগ স্পিনার রিশাদ হোসেনের। 

৭৫ লাখ ভারতীয় রুপির বেস প্রাইজে থাকা রিশাদকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র‍্যাঞ্চাইজি। এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে ডাকা হলেও তারা দল পাননি।