আইনজীবীকে হত্যার ঘটনায় বরগুনায় বিক্ষোভ

আইনজীবীকে হত্যার ঘটনায় বরগুনায় বিক্ষোভ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম ইউনিটের সদস্য অ্যাড. সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে সংগঠনটির সদস্যরা।

বুধবার বেলা১ টায় বরগুনার জজকোট চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসক চত্বর ঘুরে জজকোর্টের মূল ফটোকে বিক্ষোভ শেষ হয়। বরগুনা জজকোর্টের পিপিআ্যাড নুরুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরগুনা ইউনিট আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাড আ. মজিদ তালুকদার (জিপি), অ্যাড. ওয়াসিম মতিন, অ্যাড. রেজবুল কবির, অ্যাড. আহসান হাবিব স্বপন প্রমূখ।