আজ সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকা ইপিজেড এবং নবীনগর-চন্দ্রা সড়কের আশপাশের কিছু এলাকায়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার (২৭ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকা ইপিজেড-১ ও ইপিজেড-২ এর তৎসংলগ্ন এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশে অবস্থিত সব শ্রেণির গ্রাহকের জন্য।

এ সময় ওই এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।