পানির নিচেও কাচের মতো স্বচ্ছ ছবি তোলা যাবে এই ফোন দিয়ে

পানির নিচেও কাচের মতো স্বচ্ছ ছবি তোলা যাবে এই ফোন দিয়ে

ছবি: সংগৃহীত

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি জিটি ৭ প্রো নামের একটি স্মার্টফোন এনেছে। এই ফোনে দুর্দান্ত কিছু ফিচার রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এর ক্যামেরার ফিচার।  

জিটি ৭ প্রো মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা পরিচালিত। ফোনটিতে ৬.৭৮-ইঞ্চি ৮টি এলটিপিও স্যামসাং ইকো ২ ১.৫কে ওএলইডি ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০০ নিটস এইচডিআর ব্রাইটনেস প্রদান করে। এই ফোনটি আইপি৬৯ প্লাস ও আইপি ৬৮ সার্টিফিকেশন থাকায় পানি ও ধুলাবালি প্রতিরোধ করতে সক্ষম।

ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।হাই-রেজ অডিও এবং ওরিয়ালিটি অডিও প্রযুক্তি। এছাড়াও আছে ডুয়েল ভিসি হিট ডিসিপেশন প্রযুক্তি।

ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলো হলো ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আরেকটি পেরিস্কোপ লেন্স এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স।

ব্যাটারি ও চার্জিং-
জিটি ৭ প্রো ফোনে থাকছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। যা ১২০ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। এতে ব্যবহারকারীরা দ্রুত চার্জিংয়ের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

কেন কিনবেন এই ফোন?
এই ফোনটি দিয়ে গভীর পানিতেও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা যাবে। কেননা এই ফোন সম্পূর্ণ পানিরোধী। 

এছাড়াও এই ফোনের শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি এটিকে একটি নিখুঁত ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পরিণত করেছে।