হবিগঞ্জে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

হবিগঞ্জে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

প্রতীকী ছবি

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সতং বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। 

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক মো. নাসির উদ্দিন সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। আব্দুল কুদ্দুস এ মামলার এজাহারনামীয় আসামি। 

এর আগে গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্ত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ আহত হন।
(ওসি) নজরুল ইসলাম বলেন, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আব্দুল কুদ্দুছ ও ও ব্যারিস্টার সুমনসহ মোট আট আসামি গ্রেফতার হয়েছে। অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে