টঙ্গীবাড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রতিকী ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোক্তার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার উপজেলার পশ্চিম আলদী গ্রামের মাতব্বর বাড়ির বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আওলাদ মাতব্বরের ছেলে।
নিহতের ভাই বুলবুল মাতব্বর জানান- মোক্তার হোসেন একজন মানসিক রোগী ছিল।
সকালে বসত ঘরে গিয়ে দেখতে পাই ঘরের আড়ার সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মুক্তার হোসেন। পরে টঙ্গীবাড়ি থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান, মৃত দেহ উদ্ধার করে সূরাতহাল সম্পন্ন করে মর্গে প্রেরণ করেছি।