বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
প্রতীকী ছবি
রাজধানীতে সপ্তাহের বিভিন্ন দিনে নির্দিষ্ট এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। ফলে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিন জানা থাকলে ভোগান্তি এড়ানো যায়।
আজ বুধবার (১২ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে: পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ: বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।