ইজতেমায় মাওলানা সা’দের উপস্থিতি দাবি করে স্মারকলিপি

ইজতেমায় মাওলানা সা’দের উপস্থিতি দাবি করে স্মারকলিপি

ছবি : সংগৃহীত

গাজীপুরে সাদপন্থিরা বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সা’দ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিতের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেছেন। পাশাপাশি, ২০ থেকে ২৪ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী ইজতেমা ময়দানে জোর ইজতেমা আয়োজনের আহ্বান জানানো হয়।

সোমবার (২ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিটি দেন সা’দ পন্থী দাওয়াত ও তাবলীগের উলামা-কারাম ও সাধারণ সাথীরা। 

এ সময় গাজীপুর জেলা সা’দ অনুসারী সূরা সদস্য ড. প্রফেসর আব্দুল হান্নান বলেন, ‘মাওলানা সা’দ কান্ধলভী সারাবিশ্বে ইজতেমা করছেন। আমরা চাই, তিনি আসুন। তার উপস্থিতি ছাড়া ইজতেমার গুরুত্বপূর্ণ হবে না। আমরা সারা পৃথিবীজুড়ে মানুষের হেদায়েতের জন্য কাজ করতে চাই এবং বিশ্ব ইজতেমায় আমির সাহেবকে আমরা চাই।’

স্মারকলিপি প্রদান শেষে তিনি এসব কথা সাংবাদিকদের জানান।