জামালপুরে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
ফাইল ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. আবু রায়হান মিলন, দেওয়ানগঞ্জ উপজেলা তাঁতি লীগের সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন।