সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তাসহ গ্রেফতার ২

সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তাসহ গ্রেফতার ২

সংগৃহীত

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও)সহ দুইজনকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকায় থেকে আটক করা হয় তাদের।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভা এলাকার মন্মমথ রায়ের ছেলে ও সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় মিঠু (৩৫) এবং নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানে ছেলে মনছুর আলী (৪০)। 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। অভিযানে আমরা ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আজ তাদের নীলফামারী কারাগার পাঠানো হবে।