ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া কঠিন: আমোরিম

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া কঠিন: আমোরিম

রুবেন আমোরিম

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচের দায়িত্ব নিয়ে জয় পাচ্ছেন রুবেন আমোরিম। ম্যানচেস্টারের খেলা তিন ম্যাচের কোনটিতে হারেননি। সবশেষ ওল্ড ট্রাফোর্ডে এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তার শিষ্যরা। বৃহস্পতিবার আর্সেনালের বিপক্ষে নামার আগে সমর্থকদের সতর্ক করে পর্তুগিজ কোচ রুবেন আমোরিম বলেছেন, সামনে ঝড় আসছে।

তিনি বলেন, ‘আমি ভিন্ন কথা বলব, তবে আমাকে এটাও বলতে হবে ঝড় আসছে। জানি না সঠিক ভঙ্গিমা ব্যবহার করতে পেরেছি কিনা। আমরা কঠিন সময়ের মধ্যে পড়তে চলেছি এবং খেলায় আমাদের সেটার সমাধান বের করতে হবে।’

‘এটা বলছি কারণ, আমার খেলোয়াড়দের সম্পর্কে এবং যে ফুটবল আমি জানি ও অনুসরণ করি সেখান থেকে। আমরা এমন জায়গায় আছি যেখানে প্রশিক্ষণ ছাড়াই দলে সাধারণ বিষয়গুলো দেখা হচ্ছে। সুতরাং, মনোযোগ খেলার মধ্যে রাখতে বলছি, পারফরম্যান্স কেমন হচ্ছে, আমাদের যে জায়গাগুলোতে উন্নতি করতে হবে, জেতার জন্য খেলতে হবে, সেটাই মনোযোগ। জানি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া কঠিন, সাথে সংবাদ সম্মেলনে এসে কথা বলা।’

আর্সেনাল প্রসঙ্গে আমোরিম বলছেন, ‘যাই হোক না কেনো, আমরা সব ম্যাচ জিততে চাই। কিন্তু জানি বর্তমান অবস্থা ভিন্ন, যদি আর্সেনালের সাথে তুলনা করেন। ওই খেলার জন্য হাতে সময় কম। কিন্তু বিষয়টি মোটেও এমন না যে হাতে মাত্র দুদিন সময় পেয়েছি। কারণ আপনাকে প্রচুর কাজ করতে হবে। আমি বিস্মিত হবো না, তবে আশা করছি ভিন্ন কিছু ঘটনার।’