মাদারীপুরে ট্রেনের ধাক্কায় আহত সেই শিশুর মৃত্যু

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় আহত সেই শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় খালার কোলে থাকা ১১ মাস বয়সী সেই শিশু আয়শা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যায় শিশুটি। এদিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বুধবার সন্ধ্যায় খালা মিথিলা আক্তার মারা যায়।

বুধবার সাড়ে ৫টার দিকে শিবচরের পাঁচ্চর রেল সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর মামা দিদার শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বুধবার খালা মিথিলা আক্তার কোলে করে শিশু আয়শাকে নিয়ে রেল লাইনে উঠে। এ সময় অসাবধানবশত ছবি তুলতে গেলে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলার মৃত্যু হয়। হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শিশুটি মারা যায়। নিহত আয়শা পাঁচ্চর সংলগ্ন নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।