এ বছরও গুচ্ছেই থাকছে নোবিপ্রবি

এ বছরও গুচ্ছেই থাকছে নোবিপ্রবি

ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এবছরও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নিবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তামজিদ হোসাইন চৌধুরী। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

রেজিস্ট্রার জানান, 'শিক্ষা মন্ত্রণালয় থেকে গুচ্ছ থাকার বিষয়ে নোটিশ এসেছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে আমরা এই বছর গুচ্ছ থাকার সিদ্ধান্ত নিয়েছি। গুচ্ছ অধিভুক্ত শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে বাকি সবাই গুচ্ছে আছে।' 

করোনাকালীন শিক্ষাসংকট কাটিয়ে উঠতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তিপ্রক্রিয়া শুরু করে ইউজিসি। তবে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ভর্তির দীর্ঘসূত্রিতা ঘিরে নানান সমালোচনা হতে থাকে। সেই সুবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে।