গাইবান্ধায় গণঅধিকার পরিষদের মতবিনিময়

গাইবান্ধায় গণঅধিকার পরিষদের মতবিনিময়

সংগৃহীত

সাংগঠনিক অগ্রগতি সমস্যা ও সম্ভাবনা এবং সাংগঠনিক সমসাময়িক বিষয় নিয়ে গাইবান্ধায় গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার রাতে জেলা শাখার আয়োজনে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব। প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ। 

সংগঠনের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন প্রধান খোকন, সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক রুমন বসুনিয়া, জেলা যুগ্ম সদস্য সচিব আমিনুর রহমান, জেলা ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক রিপন রবি, যুবনেতা আতিকুর রহমান, মোনারুল ইসলাম, তাহারুল ইসলাম, ছাত্রনেতা বিপুল ইসলাম, মোক্তাদির সামি, শরিফুল ইসলাম, সিয়াম আহমেদ প্রমুখ। 

গণঅধিকার পরিষদের জেলা সদস্য সচিব এসএম মামুনের সঞ্চালনায় এতে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা জেলায় গণঅধিকার পরিষদকে শক্তিশালী করাসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।