কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় উপজেলার শায়েস্তানগর ও দৌলতপুর এলাকায় বাসচাপায় তাদের মৃত্যু হয়।
সকালে ঢাকা-কচুয়া সড়কে উপজেলার শায়েস্তানগর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ট্রাক্টরের দুই শ্রমিক নিহত হন।
অপর দুর্ঘটনায় সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার দৌলতপুর এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারান। তাদের মধ্যে একজন শিশু ও দু’জন নারী।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।