বান্দরবান-রুমার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান-রুমার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ

ছবি : সংগৃহীত

বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ সময় দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের কুক্ষংঝিরি এলাকায় একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এরপর জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের খবর পেয়েছি। দ্রুত সেটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে