টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর, সম্পাদক মওলা
ফাইল ছবি
টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাফর আহমেদ (যুগান্তর) সভাপতি ও কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচিত সদস্যরা হলেন - সহ-সভাপতি মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও সাহাব উদ্দিন মানিক (ফিনান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম-সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মালেক আদনান (নয়া দিগন্ত), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (বিজনেস পোস্ট)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন - শামীম আল মামুন (যমুনা টেলিভিশন), খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), খন্দকার হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি), সোহেল তালুকদার (ডিবিসি টেলিভিশন), শামসুজ্জামান (কালের স্বর)।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত ৬ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি করা হয়। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করা হয়। প্রতি পদে একজন করে প্রার্থী হওয়ায় এবং মনোনয়নপত্র বাছাই শেষে কোনো প্রার্থী প্রত্যাহার না করায় ৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
এ নির্বাচনে অন্য দুই কমিশনার হচ্ছেন - অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।