ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
ছবি : সংগৃহীত
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা চত্বর হতে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম(বিএফএফ)এর আয়োজনে ও এএলআরডি এর সহযোগীতায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মো: লুৎফর রহমান।
বিএফএফ এর নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালন মাশউদা হোসেন, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফ হোসেন, এ্যাডভোকেট মেহেরুন নেছা স্বপ্না।এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মসূচী কর্মকর্তা এম এ নাহার, এ্যাডভোকেট শিপ্রা গোম্বামী, মানবাধিকার কর্মী তাহিয়াতুল জান্নাত রেমিসহ এনজিও ব্যক্তিত্ব এবং গ্রামীন নারী কৃষানীরা।
এসময় সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়ে থাকে । নারীরা যদিঅর্থনৈতিভাবে স্বাবলম্বি হয় তাহলে এই নারী নির্যাতনের হার অনেকাংশ কমে যাবে। নারীরা যেন আগামীতে বৈষম্যের শিকার না হয় সেজন্য সমাজের সকল ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসতে হবে।
এর আগে গ্রামীণ নারী কৃষানীদের অধিকার নিশ্চিতে উপজেলা নির্বাহী অসিফারের কাছে স্মারক লিপি প্রদান করেন গ্রামীন নারী কৃষাণীরা।