ফেনী রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে শাহাদাত-দিদার
সংগৃহীত
ফেনীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার, বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি এবং এটিএন নিউজ ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেছবাহ উদ্দীন খাঁন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, সব পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন - অধ্যক্ষ আলমগীর চৌধুরী ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন।
কমিটির নির্বাচিত অপরাপর সদস্যরা হলেন - সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন (দৈনিক স্টারলাইন), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) ও নুর উল্লাহ কায়সার (বণিক বার্তা/দৈনিক স্টার লাইন), কোষাধ্যক্ষ তোফাফেল আহমদ নিলয় (দেশ টিভি), দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা), প্রচার সম্পাদক আলাউদ্দিন (দৈনিক আমার কাগজ), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন) ও মো. শফি উল্যাহ রিপন (দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি)।
কমিটির নির্বাহী সদস্য হয়েছেন - শুকদেব নাথ তপন (ভোরের কাগজ), আরিফুল আমিন রিজভী ( দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), কিশান মোশাররফ (দৈনিক ফেনীর সময়) ও নূর তানজিলা রহমান ( সাপ্তাহিক স্বদেশ কণ্ঠ)।