কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি : প্রতীকি

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তানভীর হোসেন সিংহাসন নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মৌচাক এলাকায় হানিফ স্প্রিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর হোসেন সিহান (২৮) উপজেলার দক্ষিণ মৌচাক এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে। তিনি উত্তরার একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীরা তানভীরকে ছুরিকাঘাত করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান।

মৌচাক ফাঁড়ির পুলিশ এসআই সাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে