গাইবান্ধায় ২০ বোতল ফেনসিডিলসহ আটক ১
ছবিঃ সংগৃহীত।
গাইবান্ধার পলাশবাড়িতে ফেনসিডিলসহ হাবিবুর রহমান হাবিব (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহেশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ।
তিনি জানান, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহেশপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।