গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত

প্রতিকী ছবি

গাজীপুরের কালিয়াকোর উপজেলার পাঁচলক্ষী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পাঁচলক্ষি এলাকায় বৃহস্পতিবার সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের উপর দিয়ে হাঁটাহাঁটি করছিলেন অজ্ঞাত ওই যুবক।

এসময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অজ্ঞাত ওই যুবক নিহত হয়। নিহতের বিষয়টি স্থানীয়রা পুলিশের খবর দিলে খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করেন।তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের এস আই সেতাফুর জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।