গ্রিন ইউনিভার্সিটিতে এসটিআই ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন শনিবার

গ্রিন ইউনিভার্সিটিতে এসটিআই ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন শনিবার

সংগৃহীত

বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টেকসই উন্নয়ন ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরির লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৫.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। আগামী ১৪-১৫ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে। বিশ্বের মোট ২৩টি দেশের কয়েকশ শিক্ষক, গবেষক ও প্রকৌশলী এ সম্মেলনে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিডিয়া ল্যাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, অর্গানাইজিং চেয়ার ও বিজ্ঞান-প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধর, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুর রহমান, এআই অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আবুল হাসান, অধ্যাপক ড. আহসান হাবিব তারেক, ড. হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, রাশিয়া, ইতালি, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, জাপান, চীন, ইরান, ভারত ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন গবেষকরা অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সম্মেলনে উপস্থাপনের জন্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৫২টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে, যা থেকে ১০২টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে।