কক্সবাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে চলন্ত ট্রেনের ধাক্কায় মীর কাশেম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মালুমঘাট রিংভং সোয়াজানিয়া জামে মসজিদ সংলগ্ন রেললাইন ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।  

ট্রেনের ধাক্কায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু। তিনি জানান, দুপুর ২টার দিকে হাসপাতালে চিকিৎসা শেষে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হেটে সোয়াজানিয়া মসজিদের দিকে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় মীর কাশেম ।

পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।