নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার নিহত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার নিহত

ফাইল ছবি

নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় এক রেস্তোরাঁ ম্যানেজার নিহত হয়েছেন। তার নাম আব্দুল হালিম (৪২)।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার বীর বাঘবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের রায়েরগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি আহনাফ ক্যাফের ম্যানেজার ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মোটরসাইকেল দিয়ে আব্দুল হালিম তার কর্মস্থল বেলাব বাজারের আহনাফ ক্যাফেতে যাচ্ছিলেন। হালিমের মোটরসাইকেল বীর বাঘবের ঈদগাহ মাঠের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা টমটম ধাক্কা তাকে দেয়। এতে হালিম ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় আশেপাশের লোকজন বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ তানজিনা আফরিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই হালিমের মৃত্যু হয়।’