অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির লোগো। ফাইল ছবি

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ‘রিলেশনশিপ এক্সিকিউটিভ’ পদে ৫০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন

বিবরণ

প্রতিষ্ঠানের নাম

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি

পদের নাম

রিলেশনশিপ এক্সিকিউটিভ

পদসংখ্যা

৫০ জন

চাকরির ধরন

বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন

নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর

অভিজ্ঞতা

প্রযোজ্য নয়

বেতন ও অন্যান্য সুবিধা

আলোচনা সাপেক্ষে

বয়সসীমা

২৩ - ৩২ বছর

সূত্র

বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৬ জুন ২০২৬

  • আবেদনের শেষ তারিখ: ২৪ জুন ২০২৬

  • আবেদন পদ্ধতি: অনলাইনে

  • কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি