মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদ্য বিদায়ী সভাপতি ও নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির আবদুল গোফরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহা. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শাহাবুদ্দিন হায়দার, শ্রমিক কল্যাণ জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর আব্দুল করিম, মাস্টার এ কে এম শাহ আলম, জেলা আইসিটি সম্পাদক মোহাম্মদ মিজান, জেলা অফিস সম্পাদক ইকবাল মাহমুদ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ফয়জুর রহমান, সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, হাফেজ আবদুল্লাহ আল নোমান, জামায়াতের যুব বিভাগের সম্পাদক মুহা. মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিমসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াত নেতৃবৃন্দ। 

দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে ডা. মোহাম্মদ উল্লাহ, সহ-সভাপতি মোহাম্মদ সহিদ ইসলাম লাদেন, সেক্রেটারি মো. জহিরুল ইসলাম ও সাইফুল ইসলামকে সহ সেক্রেটারি করে মোট ৩১ সদস্য কমিটি গঠন করা হয়।